• আজ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | তোফায়েল আহমেদ মারা গেছেন |

সিরাজদিখানে ডাকাতি মামলার আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য ৭ লক্ষ টাকাসহ গ্রেফতার!

| নিউজ রুম এডিটর ১২:০২ পূর্বাহ্ণ | ০৫/১১/২০২৪ আইন ও আদালত

 

সিরাজদিখান প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদিখানে পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্যকে নগদ ৭ লাখ টাকাসহ গ্রেফতার করেছে পুলিশ। গত রবিবার রাতে ঢাকাসহ বিভিন্ন উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সিরাজদিখান থানার ২৩ নং ডাকাতি মামলার এজাহার নামীয় ও তদন্তে প্রাপ্ত গ্রেফতারকৃত আসামীরা হলেন রনি, মমিন,সিরাজুল হাসান ওরফে জাবেদ ওরফে রানা, শামিম, সুজন, সায়মন ও সবির।

গ্রেফতারকৃত আসামীদের সোমবার সকালে প্রয়োজনীয় পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান জানান,সিরাজদিখান থানার ডাকাতি মামলার ৭ ডাকাত সদস্যকে ঢাকা সহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।তাদের সাথে থাকা ডাকাতির ৭ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃত সকল আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।