• আজ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

সুনামগঞ্জে”ভূমি খেকো’ বাচ্চুর কাছে জিম্মি ৩ গ্রামের মানুষ

| নিউজ রুম এডিটর ১০:১২ অপরাহ্ণ | ১৮/১১/২০২৪ সারাদেশ

 

একে মিলন সুনামগঞ্জ থেকে : শিক্ষা মানুষকে মুক্তির পথ দেখায়। আর অশিক্ষিতরা পদে পদে বিপদে পড়ে। ঠিক তেমনি বিপদে পড়েছে সুনামগঞ্জ সদর উপজেলা জাহাঙ্গীর নগর ইউনিয়নের ৩ গ্রামের শতাধিক পরিবার। জমিসংক্রান্ত কাগজপত্রে অভিজ্ঞতা থাকায় বাচ্চু সিকদার নামে এক ব্যক্তির কাছে পরিবারগুলো নিঃস্ব হয়ে পড়েছে।

তার বিরুদ্ধে কথা বললেই ভুক্তভোগীকে হামলার শিকার হতে হচ্ছে। স্থানীয়ভাবে বাচ্চু সিকদার ‘ “প্রভাবশালী” হিসেবে পরিচিত। অভিযুক্ত বাচ্চু সিকদার সদর উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের ভৈরব হাটি গ্রামের বসিন্দা। তিনি আ.লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য ছিলেন।

সোমবার বিকেলে সদর উপজেলা জাহাঙ্গীর ইউনিয়নের কামার ভিটা গ্রামবাসীর উদ্যোগে জেলা প্রশাসক সহ পুলিশ প্রশাসনের নিকট অভিযোগ পত্র দায়ের করেন ভুক্তভোগী এলাকাবাসী। উল্লেখ্য তিনি বর্তমান অন্তবর্তী কালীন সরকার ক্ষমতায় আসার পরও থামেনি বাচ্চু সিকদার এর অপকর্ম ও জুলুম অত্যাচার।

বাচ্চুর জুলুম অত্যাচার থেকে গ্রাম বাসীর মুক্তি পেতে এবং তাঁর ব্যক্তিগত পরিবেশ দূষণকারী পার্কের বিরুদ্ধে নীতিমালা অনুযায়ী আইনগত ব্যবস্থা সহ গ্রামবাসীর চলাচলের একমাত্র রাস্তাটি দখল মুক্ত করে বাচ্চ সিকদার এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান স্থানীয় এলাকাবাসী।