• আজ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

সিরাজদিখানে শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক গাজাসহ গ্রেফতার, দল থেকে বহিস্কার!

| নিউজ রুম এডিটর ৬:২৭ পূর্বাহ্ণ | ২০/১১/২০২৪ আইন ও আদালত

 

সিরাজদিখান প্রতিনিধিঃ ১০০ গ্রাম গাজাসহ সিরাজদিখান উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সোহেল মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। সে রশুনিয়া ইউনিয়নের উত্তর তাজপুর গ্রামের মৃত শামছুল হক মোল্লার ছেলে। গত শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের ব্র্যাক অফিস সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করে সিরাজদিখান থানা পুলিশ।

 

পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারায় মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়। যার নং-১২।এদিকে গত ১৮ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল মুন্সিগঞ্জ জেলা শাখার ১নং যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অনৈতিক ও দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে এনে সোহেল মোল্লাকে সিরাজদিখান উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সদস্য পদ থেকে বহিস্কার করা হয়। বহিষ্কৃত নেতা সোহেল মোল্লার অপকর্মের দায় দল নেবেনা মর্মে উল্লেখ করে শ্রমিকদলের সকল পর্যায়ের নেতা কর্মীদের তার সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নেতাকর্মীদের প্রতি নিদের্শনা দেওয়া হয়।

সিরাজদিখান উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সোহেল মোল্লাকে গাজসহ গ্রেফতার ও তার বিরুদ্ধে মামালা দায়েরের পর আদালতে সোপর্দের বিষয়টি সিরাজদিখান থানা পুলিশের সংশ্লিষ্ট সূত্রে নিশ্চিত হওয়া গেছে।