• আজ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

ভুয়া পুলিশসহ’ সিলেট সীমান্তে দুজন আটক

| নিউজ রুম এডিটর ৩:০৫ পূর্বাহ্ণ | ০৩/১২/২০২৪ অপরাধ-দুর্নীতি

সিলেট প্রতিনিধি : ভুয়া পুলিশসহ সিলেট সেক্টরের সুনামগঞ্জ সীমান্তে দুজনকে আটক করেছে বিজিবি।

সোমবার সকালে সিলেট সেক্টরের ২৮ বিজিবি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার মাছিমপুর বিওপির বিজিবির টহল দল গামারীতলা সীমান্ত এলাকা থেকে ওই দুজনকে আটক করে। ওই সময় তাদের হেফাজতে থাকা একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের সীমান্ত গ্রাম উত্তর মোকসেদপুরের আবু চাঁনের ছেলে বাকির হোসেন ও তার সহযোগী একই উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের গুটিলা গ্রামের আব্দুল মালেকের ছেলে তাবারত হোসেন।
সিলেট সেক্টরের ২৮ বিজিবি সুনামগঞ্জের অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি অধিনায়ক আরও জানান, পুলিশ সদস্য না হয়েও পুলিশের পোশাক পরে বাকির হোসেন সোমবার সকালে মোটরসাইকেল চালক তাবারককে নিয়ে সীমান্ত এলাকায় গামারীতলায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। এ সময় বিজিবির টহল দল তাদের আটক করে।

বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাকির জানায়, সীমান্ত এলাকায় বসবাসরত জনৈক ব্যক্তির কাছ থেকে পাওনা টাকা উদ্ধারের জন্য পুলিশের পোশাক পরে তার সহযোগীকে নিয়ে মোটরসাইকেলযোগে সীমান্ত এলাকায় ঘোরাফেরা করছিলেন। এরপর বিজিবি মোটরসাইকেল জব্দসহ তাদের বিশ্বম্ভরপুর থানায় সোপর্দ করে।