• আজ ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক | সেহরি ইফতার তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর | প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা | তারেক রহমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত | প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের অভিষেক আজ | রমজানে সব স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ | ভোলা-১ আসনে বিজেপি প্রার্থী পার্থ বেসরকারিভাবে নির্বাচিত | ঢাকা-১৭ আসনে বিএনপি প্রার্থী তারেক রহমান বেসরকারিভাবে নির্বাচিত | ভোট গণনা শুরু, ফলাফলের অপেক্ষা |

সিরাজদিখানে মসজিদের গ্রীল কেটে দূধর্ষ চুরি!

| নিউজ রুম এডিটর ৪:৪০ অপরাহ্ণ | জানুয়ারি ৯, ২০২৫ মুন্সীগঞ্জ, লিড নিউজ

 

সিরাজদিখান প্রতিনিধিঃমুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের হাজীগাঁও বায়তুল নূর জামে মসজিদের গ্রীল কেটে দূধর্ষ চুরির ঘটনা সংঘটিত হয়েছে। গত শনিবার গভীর রাতে মসজিদটির মুসল্লিদের উজুতে ব্যবহৃত টিউবওয়েল, পানির পাম্পের মোটর, আইপিএসের ব্যটারীসহ আইপিএস সেট, একটি রড কাটার কাটার মেশিন ও মসজিদের ব্যবহৃত ফ্যানসহ অনুমান ৬০ হাজার টাকা মূল্যমানের মালামাল চুরির ঘটনা সংঘটিত হয়।

 

মসজিদটির ঈমাম মূফতি ইউনুস আহাম্মেদ চুরির ঘটনা সংঘটিত হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার রাত ৩ টা থেকে রাত ৪ টার মধ্যে যে কোন সময় চুরির ঘটনা ঘটে। আমরা সকালে গিয়ে দেখি মসজিদের গ্রিল কাটা। মসজিদের টিউবওয়েল, মোটর আইপিএস সেট, কাটার কাটার মেশিন ও ফ্যানসহ অনুমান ৬০ হাজার টাকার মালামাল চুরি হয়।

 

এ বিষয়ে থানায় মুরব্বিরা গিয়েছিলেন এবং থানা থেকে পুলিশ এসেছিলো।