=== console.log('header!'); // вставь сюда свой код полностью
  • আজ ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

চাঞ্চল্যকর মন্টু হত্যা মামলার অন্যতম আসামি সাইদুল গ্রেফতার

| নিউজ রুম এডিটর ৪:৪৬ অপরাহ্ণ | ২৬/০১/২০২৫ আইন ও আদালত

মোঃরফিকুল ইসলাম মিঠু ঢাকা।। মিরপুরের বেনারশি পল্লী থেকে চাঞ্চল্যকর আলাউদ্দিন মন্টু হত্যা মামলার এজাহারনামীয় আসামি মোঃ সাইদুল (২৩) কে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার করেছে ভাষানটেক থানা পুলিশ।

শনিবার (২৬ জানুয়ারি.) রাত ১২:৪৫ মিনিটে মিরপুরের বেনারশি পল্লী মসজিদ সংলগ্ন মাঠ থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় সাইদুলের হেফাজত থেকে ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

ভাষানটেক থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মন্টু হত্যা মামলার এজাহারনামীয় আসামি সাইদুল আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকায় প্রবেশ করেছে। এমন তথ্যের ভিত্তিতে থানা পুলিশের একটি চৌকস দল বেনারশি পল্লী মসজিদ সংলগ্ন মাঠে সাঁড়াশি অভিযান পরিচালনা করে সাইদুলকে গ্রেফতার করে। এ সময় সাইদুলের পরিহিত প্যান্টের পকেট হতে একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত সাইদুলের বিরুদ্ধে ভাষানটেক থানায় অস্ত্র আইনে আরও একটি মামলা রুজু করা হয়েছে।

প্রসঙ্গত, পূর্ব শত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ৩১ ডিসেম্বর ২০২৪ সাল. রাতে আলাউদ্দিন মন্টু (২২) নামের এক যুবককে রাম দা দিয়ে কুপিয়ে ও পিস্তল দিয়ে গুলি করে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় গত ৩ জানুয়ারি ২০২৫ খ্রি. আলাউদ্দিনের স্ত্রীর অভিযোগের প্রেক্ষিতে ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০-১৫ জনের বিরুদ্ধে ডিএমপির ভাষানটেক থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়।গ্রেফতারকৃত সাইদুল এ মামলার ১৭নং এজাহারনামীয় আসামি।