• আজ ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক | সেহরি ইফতার তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর | প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা | তারেক রহমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত | প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের অভিষেক আজ | রমজানে সব স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ | ভোলা-১ আসনে বিজেপি প্রার্থী পার্থ বেসরকারিভাবে নির্বাচিত | ঢাকা-১৭ আসনে বিএনপি প্রার্থী তারেক রহমান বেসরকারিভাবে নির্বাচিত | ভোট গণনা শুরু, ফলাফলের অপেক্ষা |

ইবির জিওগ্রাফি বিভাগের নাম পরিবর্তন ইস্যুতে মুখোমুখি দুই গ্রুপ

| নিউজ রুম এডিটর ৩:১৭ অপরাহ্ণ | জানুয়ারি ২৯, ২০২৫ শিক্ষাঙ্গন

 

মানিক হোসেন, ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের নাম পরিবর্তন ইস্যুতে দুইভাগে বিভক্ত হয়েছে বিভাগটির শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এক গ্রুপ বিভাগের নাম পরিবর্তনের দাবিতে মানববন্ধন করেছে। অন্য গ্রুপ নাম পরিবর্তন না করার দাবিতে মানববন্ধন করছে।

বুধবার (২৮ জানুয়ারি) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থান গ্রহণ করেন। এসময় তারা নিজেদের দাবির পক্ষে যুক্তি উপস্থাপন করেন।

মানববন্ধনে নাম অপরিবর্তিত রাখার বিষয়ে বিভাগটির ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ফারিহা ইসলাম বলেন, “আমরা মাস্টার্সে ভর্তি হবো। এখন এক নামে অনার্স করে আবার অন্য নামে মাস্টার্স করাটা কতটুকু যুক্তিযুক্ত। বিভাগের কিছু শিক্ষার্থী নাম পরিবর্তন চাচ্ছে। তারা সাধারণ শিক্ষার্থীদের নামে আন্দোলন করতেছে। কিন্তু তাদের সাথে সকল শিক্ষার্থী নেই। বিভাগের সকল শিক্ষার্থী নাম পরিবর্তন চাচ্ছে না। আমরা চাই বিভাগের যেই নাম রয়েছে সেটাই বহাল থাকুক। আমরা কোনো নাম পরিবর্তন চাই না।”

অপরদিকে, নাম পরিবর্তনের বিষয়ে বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান বলেন,  ২০১৭ সালে বিজ্ঞান অনুষদের অধীনে প্রতিষ্ঠিত হয় ‘এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি’ বিভাগ। পরে ২০২২ সালে স্বাক্ষর জালিয়াতি করে বিভাগের নাম পরিবর্তন করে রাখা হয় ‘জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট’। আমরা এই অন্যায় মেনে নিবো না। আমরা বিভাগের নাম পরিবর্তন চাই। প্রয়োজনে আমরা কঠোর আন্দোলনে যাবো।

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম বলেন, বিভাগের নাম নিয়ে শিক্ষার্থীদের মাঝে দুটি গ্রুপ হয়েছে। শিক্ষার্থীদের মাঝে এমন বিভাজন কাম্য নয়। একটি বিভাগের দুটি নাম থাকতে পারে না। তোমাদের দাবি প্রশাসন জেনেছে। আজকে একাডেমিক কাউন্সিল আছে। তোমাদের বিভাগের বিষয়টি উত্থাপন করা হবে। আশা করি তোমরা সুনির্দিষ্ট সমাধান পাবে। তোমরা বিভাগের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখো।