• আজ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

সিলেটে ১২ কোটি টাকার ভারতীয় কাপড় সহ চালের চালান জব্দ

| নিউজ রুম এডিটর ২:৪৯ অপরাহ্ণ | ১৩/০৩/২০২৫ অপরাধ-দুর্নীতি

ঢাকা থেকে বিশেষ প্রতিবেদক : ভারতের মেঘালয় থেকে চোরাচালানের মাধ্যমে আসা কাপড় চালের চালান সহ সিলেটে ১২ কোটি টাকার চোরাচালানোর মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)।

বুধবার রাতে বিজিবি সিলেট সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী এ প্রতিবেদকে এমন তথ্য নিশ্চিত করেন।

বিজিবিবির মিডিয়া সেল আরো জানায়, সিলেটের গোয়াইঘাট সীমান্ত এলাকায় বুধবার ম্যাজিষ্টেটের নেতৃত্বে সিলেট ৪৮ বর্ডার গার্ড ব্যাটালিয় (বিজিবি) সহকারি পরিচালক সহ বিজিবি সদস্যদের নিয়ে গঠিত টাস্কফোর্স চোরাচালানবিরোধী অভিযান চালান।

অভিযানে ভারতীয় শাড়ি, লেহেঙ্গা, থানকাপড়, কসমেটিকস, বাসমতি চাল,জিরা,ট্যাং,কিসমিস, পোস্তদানা, কাজুবাদাম সহ ১২ কোটি টাকার চোরাচালানের মালামাল জব্দ করেন।

বুুধবার রাতে সিলেট ৪৮ (বিজিবি)’র অধিনায়ক লে.কর্নেল মো. নাজমুল হক জানান, জব্দ তালিকা মুল্যে জব্দকৃত চোরাচালানের সকল মালামাল কাষ্টমসে জমা দেয়া হবে।