• আজ ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

থাইল্যান্ডে ইউনূস-মোদি বৈঠক প্রসঙ্গে যা বললেন জয়শঙ্কর

থাইল্যান্ডে আসন্ন বঙ্গোপসাগরীয় সহযোগিতা সংস্থা বিমসটেক সম্মেলনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের বিষয়টি বিবেচনাধীন রয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর।

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, শনিবার (২২ মার্চ) নয়াদিল্লিতে দেশটির পররাষ্ট্র বিষয়ক সংসদীয় পরামর্শক কমিটিকে জয়শঙ্কর এ কথা জানিয়েছেন।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী ২ থেকে ৪ এপ্রিল বিমসটেক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যোগদানের সম্ভাবনা রয়েছে। তখন তাকে পরামর্শক কমিটির সদস্যরা জিজ্ঞেস করেন, প্রধানমন্ত্রী মোদি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন কি না। উত্তরে স্পষ্ট কোনো কিছু না জানিয়ে জয়শঙ্কর বলেন ‘এটি বিবেচনাধীন আছে’।

সূত্রগুলো বলেছে, বৈঠকে কয়েকজন সংসদ সদস্য বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং ভারত সরকার এই বিষয়ে কী পদক্ষেপ নিচ্ছে সে বিষয়ে জানতে চান তারা। জবাবে জয়শঙ্কর বলেন, বাংলাদেমের অন্তর্বর্তীকালীন সরকার দাবি করেছে, হিন্দুদের ওপর সাম্প্রতিক হামলার ঘটনাগুলো ‘রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত’, সংখ্যালঘু হিসেবে নয়।

একই দিন পররাষ্ট্র বিষয়ক সংসদীয় পরামর্শক কমিটিকে জয়শঙ্কর জানান, গত বছরের আগস্টে শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের সাধারণ জনগণের বাড়তে থাকা অসন্তোষের বিষয়ে অবগত ছিল ভারত। তবে সেসময় ভারতের পক্ষে তেমন কিছু করা সম্ভব হয়নি, কারণ হাসিনার ওপর তাদের যথেষ্ট প্রভাব ছিল না। হাসিনাকে কেবল পরামর্শ দেয়া যেত বলেও দাবি ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী।