• আজ ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক | সেহরি ইফতার তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর | প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা | তারেক রহমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত | প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের অভিষেক আজ | রমজানে সব স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ | ভোলা-১ আসনে বিজেপি প্রার্থী পার্থ বেসরকারিভাবে নির্বাচিত | ঢাকা-১৭ আসনে বিএনপি প্রার্থী তারেক রহমান বেসরকারিভাবে নির্বাচিত | ভোট গণনা শুরু, ফলাফলের অপেক্ষা |

শ্রীবরদীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার : হত্যার অভিযোগে স্বামী আটক

| নিউজ রুম এডিটর ১০:১৫ পূর্বাহ্ণ | মার্চ ২৯, ২০২৫ সারাদেশ

 

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর জেলা প্রতিনিধিঃ
শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার মুন্সিপাড়া থেকে সেলিনা আক্তার(২২) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গৃহবধূর বাপের বাড়ির লোকজনের অভিযোগ তাকে হত্যার পর ঝুলিয়ে রাখা হয়েছে। এ অভিযোগে স্বামী স্বপন মিয়াকে আটক করেছে পুলিশ।

আটক স্বামী স্বপন মিয়া (২৬) শ্রীবরদী উপজেলার মুন্সিপাড়া এলাকার মজনু মিয়ার ছেলে।
ঘটনাটি ঘটেছে ২৮ মার্চ শুক্রবার ভোরে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, পারবারিকভাবে গত তিন বছর আগে শ্রীবরদীর মুন্সিপাড়া এলাকার মজনু মিয়ার ছেলে স্বপন মিয়ার সাথে ইজারাপাড়ার জমশেদ আলীর মেয়ে সেলিনা আক্তারের বিয়ে হয়। বিয়ের সময় দুই লাখ টাকা যৌতুক দেয়া হয়। কিন্তু স্বপন মিয়া বেকার থাকায় এবং মাদক সেবন করায় স্বামী স্ত্রীর মধ্যে কলহ লেগেই থাকতো। এরইমধ্যে তারা দেড় বছর আগে আরস নামে একটা ছেলে সন্তানের জন্ম দেয়। গতকাল ২৭ মার্চ রাতে নিজ ঘরে স্বামী স্ত্রী শুয়ে পড়ে। পড়ে ভোরে সেহেরি খাওয়ার সময় শ্বশুর বাড়ির লোকজন বলে গৃহবধূ সেলিনা তাদের ঘরের ধর্নার সাথে ঝুলে আছে। বিষয়টি শ্রীবরদী থানা পুলিশকে জানালে আজ ২৮ মার্চ সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতালে প্রেরণ করেন।

এদিকে সেলিনা আক্তারের বাবা জমশেদ আলী বলেন, তার মেয়েকে খুন করে ঝুলিয়ে রাখা হয়েছে। পরে প্রাথমিকভাবে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে একটি মামলা শ্রীবরদী থানায় রেকর্ড করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্বামী স্বপন মিয়াকে আটক করে পুলিশ।

এ ব্যাপারে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার জাহিদ সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা প্রাথমিকভাবে আত্মাহত্যার প্ররোচনার মামলা নিয়েছি। লাশ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠিয়েছি। রিপোর্টে হত্যার আলামত পেলে মামলাটি হত্যা মামলায় রুপ নিবে। ইতিমধ্যে ভিকটিমের স্বামী স্বপন মিয়াকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।