• আজ ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক | সেহরি ইফতার তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর | প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা | তারেক রহমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত | প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের অভিষেক আজ | রমজানে সব স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ | ভোলা-১ আসনে বিজেপি প্রার্থী পার্থ বেসরকারিভাবে নির্বাচিত | ঢাকা-১৭ আসনে বিএনপি প্রার্থী তারেক রহমান বেসরকারিভাবে নির্বাচিত | ভোট গণনা শুরু, ফলাফলের অপেক্ষা |

সারাদেশে চলছে ‘নো ওয়ার্ক নো ক্লাস’ কর্মসূচি

| নিউজ রুম এডিটর ২:২৪ অপরাহ্ণ | এপ্রিল ৭, ২০২৫ বাংলাদেশ, লিড নিউজ

 

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে আজ সারাদেশে চলছে ‘নো ওয়ার্ক নো ক্লাস’ কর্মসূচি।

সোমবার (০৭ এপ্রিল) সকাল থেকেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়সহ স্কুল-কলেজের শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে ফিলিস্তিনের পতাকা নিয়ে জড়ো হয়ে গণহত্যার প্রতিবাদ জানাচ্ছেন।

কেন্দ্রীয় শহীদ মিনারে সামনে কর্মসূচি পালন করছে ঢাকা মেডিক্যাল কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। এ ছাড়া বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়ে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন।

কর্মসূচিতে বক্তারা বলেন, দ্রুত ফিলিস্তিন ও ইসরায়েলের এই রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধ করা হোক। আর যুদ্ধ বন্ধে বিশ্ববাসীকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

এদিকে ফিলিস্তিনে ইসরায়েলি হামলা বন্ধের দাবিতে একই কর্মসূচিতে সংহতি জানিয়ে বিক্ষোভের ডাক দিয়েছে ছাত্রদল, গণতান্ত্রিক ছাত্রসংসদ, ছাত্রশিবিরসহ বিভিন্ন ছাত্রসংগঠন।

গতকাল রবিবার রাতেই ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্ঠানও নোটিশ দিয়ে গাজার পক্ষে সংহতি জানিয়েছে।