• আজ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | তোফায়েল আহমেদ মারা গেছেন | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী |

গাজায় বর্বরতার প্রতিবাদ: কানাডা-ইউরোপেও ইসরাইলবিরোধী বিক্ষোভ

| নিউজ রুম এডিটর ৮:১৩ অপরাহ্ণ | ১৩/০৪/২০২৫ আন্তর্জাতিক, লিড নিউজ

গাজা উপত্যকায় অবরোধ শেষ করতে এবং যুদ্ধ বন্ধ করার জন্য ইসরাইলের ওপর চাপ প্রয়োগের দাবিতে দেশের সংসদ ভবনের কাছে মিছিল করেছেন হাজার হাজার কানাডিয়ান। সামাজিক মাধ্যমেও প্রচার হয়েছে এই বিক্ষোভের নানা ভিডিও, যা যাচাই করেছে সংবাদমাধ্যম আল জাজিরা।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (১৩ এপ্রিল) সকালে মরক্কোর সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা গাজার সাথে সংহতি প্রকাশ করে দেশটির রাজধানীতে একটি বিক্ষোভের দৃশ্য ফেসবুকে লাইভ সম্প্রচার করেছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, গতকাল (শনিবার, ১২ এপ্রিল) বাংলাদেশের রাজধানী ঢাকায় ব্যাপক বিক্ষোভ হয়েছে, যেখানে লাখো অংশগ্রহণকারী ফিলিস্তিনি পতাকা উত্তোলন করেন এবং ইসরাইলি গণহত্যার নিন্দা জানিয়ে স্লোগান দেন।

এছাড়া শনিবার সন্ধ্যায় সুইডেনের রাজধানী স্টকহোমের অধিকারকর্মীরা গাজায় চিকিৎসা কর্মী এবং সাংবাদিকদের ওপর ইসরাইলি বাহিনীর হামলার দৃশ্য চিত্রিত করেছেন।

এদিকে এক ভিডিও ফুটেজে, শনিবার সন্ধ্যায় ইসরাইলের প্রতি ওয়াশিংটনের সমর্থন প্রত্যাখ্যানের দাবিতে লন্ডনে মার্কিন দূতাবাস ঘেরাও করেন মানবাধিকার কর্মীরা।

সূত্র: আল জাজিরা