• আজ ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

পালিয়েও শেষ রক্ষা হলো না ধর্ষক মানিকের

| নিউজ রুম এডিটর ৯:১৩ অপরাহ্ণ | ০১/০৬/২০২৫ কুড়িগ্রাম, সারাদেশ

হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম: কুড়িগ্রামের চিলমারীতে ৭ম শ্রেণি পড়ুয়া এক কিশোরীকে ধর্ষণ মামলার পলাতক আসামী মানিক মিয়া (২৫) কে ঢাকার আশুলিয়া থেকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত মানিক মিয়া উপজেলার থানাহাট ইউনিয়নের জুম্মা পাড়া এলাকার ঈদ্রিস আলীর ছেলে।
চিলমারী মডেল থানা পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানের মাধ্যমে তাকে আশুলিয়া থানাধীন পল্লী বিদ্যুৎ (কবরস্থান রোড) এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মানিককে রোববার (১ জুন) দুপুরে চিলমারী মডেল থানায় হাজির করার পর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, ৭ম শ্রেণি পড়ুয়া কিশোরী ওই শিক্ষার্থীকে স্কুলে যাওয়ার পথে একই এলাকার মানিক মিয়া প্রায়ই প্রেমের প্রস্তাবসহ নানাভাবে উত্ত্যক্ত করতো।

মেয়েটি প্রেমের প্রস্তাবে সাঁড়া না দেয়ায় মানিক মিয়া গত ১৯ মে সন্ধ্যা ৭টার দিকে বসতবাড়ীর শয়ন ঘরের ভিতরে একা পেয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোড়পূর্বক ধর্ষণ করে।

এ ঘটনায় কিশোরীর নানী বাদী হয়ে চিলমারী মডেল থানায় ধর্ষণ মামলা দায়ের করলে অভিযুক্ত মানিক মিয়া গা ঢাকা দেন।

পরে গত ৩০ মে রাতে চিলমারী থানার এসআই কমল, র‌্যাব-১৩ এবং র‌্যাব-৪ এর সহযোগীতায় ঢাকার আশুলিয়া থানাধীন পল্লী বিদ্যুৎ (কবরস্থান রোড) এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান,আসামিকে আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।