• আজ ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

কুড়িগ্রামে শিশু অধিকার ও সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

| নিউজ রুম এডিটর ৬:৪৯ অপরাহ্ণ | ১৪/০৬/২০২৫ কুড়িগ্রাম, সারাদেশ

হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম: কুড়িগ্রামে শিশু অধিকার, জেন্ডার ভিত্তিক সহিংসতা, প্রজনন স্বাস্থ্য ও শিশু সুরক্ষা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে সদর উপজেলার জামান ইন হোটেল এন্ড রেস্টুরেন্ট হলরুমে ‘ওয়াই মুভস্’ প্রকল্পের আওতায় প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় ইয়েস বাংলাদেশ আয়োজিত দুইদিনব্যাপী এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন শিশুভিত্তিক জাতীয় সংগঠন ন্যাশনাল চিলড্রেনস্ টাস্কফোর্স (এনসিটিএফ) কুড়িগ্রাম জেলার সদস্যবৃন্দ।

প্রশিক্ষণের দায়িত্ব পালন করেন ইয়েস বাংলাদেশের কুড়িগ্রাম জেলার স্বেচ্ছাসেবক কে.এম রেজওয়ানুল হক নুরনবী এবং খাদিজা আক্তার।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা শিশু অধিকার, জাতিসংঘ শিশু অধিকার সনদ, জেন্ডার ভিত্তিক সহিংসতা, শিশু সুরক্ষা ও কিশোরবান্ধব সমাজ গঠনে প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা ও মানসিক প্রস্তুতি অর্জনের সুযোগ পান।#