• আজ ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

কুড়িগ্রামে প্রেমের অপরাধে কিশোরকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের ঘটনায় একজন গ্রেফতার

| নিউজ রুম এডিটর ৬:৫১ অপরাহ্ণ | ২১/০৬/২০২৫ কুড়িগ্রাম, সারাদেশ

 

হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রামঃ  কুড়িগ্রামের চিলমারীতে প্রেমের অপরাধে কিশোরকে ঘরে আটকে রেখে বর্বরোচিত নির্যাতনের ঘটনার মুল আসামী সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি অভিযুক্ত কিশোরীর পিতা।

শনিবার (২১ জুন) ভোরে উপজেলার চিলমারী ইউনিয়নের বৈলমনদিয়ারখাতা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে ওই গ্রামের হানিফ আলীর ছেলে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার পরিদর্শক তদন্ত কর্মকর্তা নন্দোলাল।

পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ৩ টার দিকে চিলমারী মডেল থানায় কর্মরত এসআই (নিঃ) আরিফ রাসেল সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান এবং ওয়ারেন্ট তামিল ডিউটি করাকালিন সময় থানার ৬ নম্বর মামলার এজাহারভুক্ত প্রধান আসামি সাইফুল ইসলামকে গ্রেপ্তার কর হয়।

চিলমারী মডেল থানার পরিদর্শক তদন্ত কর্মকর্তা নন্দোদল জানান, আসামীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে৷

উল্লেখ , গত ১০ জুন উপজেলার চিলমারী ইউনিয়নের গয়নার পটল এলাকায় একটি ঘরের মধ্যে আটকে রেখে মধ্যযুগীয় কায়দায় কিশোর আশরাফুল ইসলাম সজিব (১৭) কে বর্বরোচিত নির্যাতন করা হয়।

সে একই ইউনিয়নের শাখাহাতি ঢুষমারা এলাকার মোঃ আলমগীর হোসেনের ছেলে।

এনিয়ে কিশোরের বাবা বাদি হয়ে চিলমারী মডেল থানায় ৭ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ৫/৬ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।