• আজ ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির | শাহজালাল বিমানবন্দর ‘জিয়া’ নামে ফিরবে কিনা জানালেন মন্ত্রী |

হিলিতে শীতার্ত মানুষদের বিনামুল্যে চিকিৎসা দিয়েছে বিজিবি

| নিউজ রুম এডিটর ৪:২৩ অপরাহ্ণ | ১২/০১/২০২৩ দিনাজপুর, সারাদেশ

হিলি প্রতিনিধি।।বিনামুল্যে ওষুধ ও ফি ছাড়াই চিকিৎসা নিতে পেরে খুশী হয়েছেন দিনাজপুরের হিলির সীমান্তবর্তী এলাকার গরীব, অসহায় ও দুস্থ্য শীতার্ত মানুষেরা। বৃহস্পতিবার (১২ জানুয়ারী) সকাল থেকে দুপুর পর্যন্ত স্থানীয় গোহাড়া উচ্চ বিদ্যালয় মাঠে বিজিবির উদ্যোগে বিনামুল্যে এই চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়। জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. রফিকুল ইসলাম এই কার্যক্রমের উদ্বোধন করেন।

বিজিবি জানায়, ডা. আব্দুর ওয়াহাবের নেতৃত্বে বিজিবির একটি মেডিকেল টিম সীমান্তবর্তী এলাকার প্রায় দুই শতাধিক শীতার্ত মানুষকে এই চিকিৎসা সেবা প্রদান করেন। এসময় জ্বর-শর্দি কাশী, শ্বাসকষ্টসহ শীতকালীন নানা রোগের চিকিৎসা সেবা দেওয়া হয়।