• আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির | শাহজালাল বিমানবন্দর ‘জিয়া’ নামে ফিরবে কিনা জানালেন মন্ত্রী | জ্বালানি তেলের দাম বাড়ছে কিনা জানাল সরকার | নেপালের নতুন প্রধানমন্ত্রী কে এই বালেন্দ্র শাহ? | ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ | ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের টিকিট | নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক |

শচীনের বিশ্ব চ্যাম্পিয়ন জার্সি উপহার পেলেন কোহলি

| নিউজ রুম এডিটর ৬:৪৭ অপরাহ্ণ | ১৯/১১/২০২৩ ক্রিকেট, খেলাধুলা

 

২০১২ সালে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে ৪৯তম ওয়ানডে সেঞ্চুরি করেন শচীন টেন্ডুলকার। ১১ বছর পর তাকে ছাড়িয়ে সর্বাধিক শতরানের মালিক হন বিরাট কোহলি। নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের সেমিফাইনালে তার ৫০তম সেঞ্চুরির সময় মুম্বাইয়ের গ্যালারিতে ছিলেন শচীন। দাঁড়িয়ে অভিবাদন জানান তাকে। সামাজিক যোগাযোগমাধ্যমেও কোহলিকে প্রশংসায় ভাসান ভারতীয় ব্যাটিং গ্রেট। ফাইনালের দিন ডানহাতি ব্যাটারকে বিশেষ উপহার দিলেন শচীন, ২০১১ সালে যে জার্সি পরে বিশ্বকাপ জিতেছিলেন।

রবিবার ফাইনাল শুরুর আগে নিজের স্বাক্ষর করা ১০ নম্বর জার্সিটি কোহলিকে দেন লিটল মাস্টার। টসের আগে দুই দলের ক্রিকেটাররা যখন ওয়ার্মআপ করছিলেন, সেই সময়েই তার হাতে তুলে দিলেন নিজের অমূল্য জার্সিটি। যে জার্সি গায়ে শেষ বিশ্বকাপ খেলেছিলেন লিটল মাস্টার। সেই জার্সির মালিকানা দিয়ে দিলেন নিজের উত্তরসূরিকে।

জার্সিতে শচীন লিখেছেন, ‘বিরাট তুমি আমাদের গর্বিত করেছো।’ এর নিচে স্বাক্ষর করেন তিনি। আইসিসির পেজে প্রকাশিত ছবিতে দেখা যায়, শচীনের ১১ বছরের পুরানো দশ নম্বর জার্সিটির টেন্ডুলকার বানানের ই্ংরেজি অক্ষর ‘ইউ, এ এবং আর’-এর কিছুটা উঠে গেছে।