=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
  • আজ ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ঐতিহাসিক ভাষণ দিবসে ইবির বঙ্গবন্ধু পরিষদের শ্রদ্ধা

 

মানিক হোসেন-ইবি: যথাযোগ্য মর্যাদায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (৭মার্চ) সকাল ১০টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতি ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেছে বঙ্গবন্ধু পরিষদ ইবি শাখা।

সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে পুস্পস্তবক অর্পন করা হয়। এ সময় অধ্যাপক ড. আনোয়ার হোসেন, অধ্যাপক ড. শাজাহান মন্ডল, অধ্যাপক ড. আসাদুজ্জামান, সহযোগী অধ্যাপক ড. আমজাদ হোসেনসহ সংগঠনটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন ।

এর আগে শ্রদ্ধাঞ্জলী নিবেদনের পূর্বে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়ার নেতৃত্বে দিবসটি উপলক্ষে বের হওয়া র‍্যালিতে অংশ নেয় সংগঠনটির সদস্যরা৷