• আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির | শাহজালাল বিমানবন্দর ‘জিয়া’ নামে ফিরবে কিনা জানালেন মন্ত্রী | জ্বালানি তেলের দাম বাড়ছে কিনা জানাল সরকার | নেপালের নতুন প্রধানমন্ত্রী কে এই বালেন্দ্র শাহ? | ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ | ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের টিকিট | নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক |

জাতীয় দলের সাবেক ফুটবলার সাতক্ষীরার রাজিয়ার মৃত্যু

| নিউজ রুম এডিটর ৬:৩৩ অপরাহ্ণ | ১৪/০৩/২০২৪ খেলাধুলা, ফুটবল

 

এমএ মামুন, সাতক্ষীরা: বাংলাদেশ অনূর্ধ্ব ১৪, ১৬ ও ১৯ জাতীয় ফুটবল টিমের সাবেক ফুটবলার রাজিয়া সুলতানা সন্তান প্রসাব করে মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রাজিয়া সুলতানা সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের লক্ষ্ণীনাথপুর গ্রামের মৃত নূরআলী সরদারের মেয়ে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২০ বছর।

বৃহস্পতিবার (১৩ই মার্চ) রাত ১০ টার দিকে সে পুত্র সন্তান প্রসব করেন। রাত সাড়ে ৩ টার দিকে হঠাৎ রাজিয়ার ডেলিভারির পর রক্তক্ষরণ হতে থাকলে। স্বজনরা তাকে হাসপাতালে নেয়ার পথে ভোর ৪ টায় তার মৃত্যু হয়।

তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয় থেকে ফুটবল প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় ছিলেন রাজিয়া। পরবর্তীতে জাতীয় নারী ফুটবল দলে খেলার সুযোগ হয়। অনূর্ধ্ব-১৯ জাতীয় নারী ফুটবল টিমের হয়ে ভুটানে খেলতে গিয়েছিলেন তিনি। তবে কিছুদিন আগে পরিবার থেকে তাকে বিয়ে দেওয়া হয়। তার অকাল মৃত্যুর খবরে আমরা শোকাহত।