• আজ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

শেরপুরে নকল সার কারখানায় যৌথ বাহিনীর অভিযান: ২০ টন নকল সার জব্দ

| নিউজ রুম এডিটর ১১:১৮ অপরাহ্ণ | ৩০/০১/২০২৫ অপরাধ-দুর্নীতি

 

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর জেলা প্রতিনিধিঃ
শেরপুর জেলার সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারী গ্রামে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে ৩০ জানুয়ারি বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সেভেন. কে.আর বাংলাদেশ লিমিটেড নামে একটি নকল সার কারখানায় যৌথ বাহিনীর অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের ও কোম্পানীর ৪০০ বস্তায় ২০ টন নকল সার জব্দ করা হয়েছে। এসময় সেভেন. কে. আর বাংলাদেশ লিমিটেড এর প্রোপাইটর মোঃ রুবেল মিয়া পালিয়ে যায়।

এক গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর শেরপুর ক্যাম্পের ক্যাপ্টেন এন.এম নাহিয়ানের নেতৃত্বে শেরপুর সদর উপজেলার কৃষি অফিসার মুসলিমা খানম এবং সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রাফিসহ সঙ্গীয় ফোর্স বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারী গ্রামের নতুন কুঁড়ি কিন্ডার গার্টেন এর পিছনে ওই নকলা সার কারখানায় যৌথ বাহিনী অভিযান চালায়।

এসময় ইন্ডিয়া জিপসাম, সেভেন গ্লোজিংক, সেভেন বোরনসহ ৪০০ বাস্তায় ২০ টন নকল সার জব্দ করেছে। আটককৃত সারের মূল্য প্রায় ৫ লাখ টাকা।

সদর উপজেলার কৃষি অফিসার মুসলিমা খানম সত্যতা নিশ্চিত করে বলেন, জামালপুর জেলার এস.এস কক কেয়ারের নামে ওই সার গুলোর চালান পত্র রয়েছে এবং সেভেন কেয়ার বাংলাদেশ লিমিটেড এর নামে কোন চালানপত্র ও বৈধ কাগজ পত্র নেই।

এছাড়া সেভেন কেয়ার বাংলাদেশ লিমিটেড এর স্বত্বাধিকারী রুবেল সাপমারী গ্রামের জনৈক আব্দুস সামাদের গোডাউনটি ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে নকল সার উৎপাদন করে ফয়েল প্যাকেটে ভরে বাজার করে আসছিল। এব্যাপারে সদর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।