• আজ ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

অভাবের তাড়নায় সাবেক ইউপি চেয়ারম্যানের ‘আত্মহত্যার চেষ্টা’

| নিউজ রুম এডিটর ৫:০১ অপরাহ্ণ | ০৯/০৯/২০২১ জাতীয়

জাহাঙ্গীর আলম মধু (৫৮)। এই নামই তার পরিচয়। পাবনার ভাঙ্গুড়া উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন তিন বার। সততা ও আদর্শের কারণে সাধারণ মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় এই নেতা এখন প্রচণ্ড অর্থকষ্টে মানবেতর জীবনযাপন করছেন। বুধবার রাতে ঘুমের বড়ি খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।

জানা যায়, নব্বই দশকের মাঝামাঝি সময়ে তিনি আ.লীগের রাজনীতিতে সক্রিয় হন। ১৯৯৮ সালে প্রথমবার তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইউপি নির্বাচনে অংশ নিয়ে চেয়ারম্যান হন। এর পর ২০০৩ ইউপি নির্বাচনেও তিনি নির্বাচিত হন।

পরে ২০০৮ সালে উপজেলা চেয়ারম্যান পদে লড়তে ইউপি চেয়ারম্যান পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন। তবে সে নির্বাচনে তিনি জিততে পারেননি। ২০১১ সালে তিনি দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করেন।

সব মিলিয়ে ১৮ বছর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। কিন্তু বেশ কিছু দিন ধরে তার আর্থিক অবস্থা ভালো যাচ্ছিল না। এ অবস্থায় বুধবার রাতে কিছু ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।

পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। লিভার ওয়াশ করে তাকে পাবনা সদর হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

জাহাঙ্গীর আলমের ভাতিজা সুলতান আহমেদ বলেন, চাচা সারাজীবন মানুষের জন্য রাজনীতি করেছেন। পরিবারের কথা না ভেবে নিজের উপার্জিত অর্থ মানুষের জন্য ব্যয় করেছেন। এখন তিনি নিজেই অর্থকষ্টে ভুগছেন। এ কারণে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়। তবে বর্তমানে তিনি শঙ্কামুক্ত।

পিএন/জেটএস

,