• আজ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা |

লাখ লাখ ঘর বানাতে গেলে দুই একটিতে এমন ঘটনা ঘটতেই পারে: তথ্যমন্ত্রী

| নিউজ রুম এডিটর ৮:৫৯ অপরাহ্ণ | ১০/০৯/২০২১ রাজনীতি

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পকে প্রশ্নবিদ্ধ করতেই দুষ্কৃতিকারীরা নিজেরাই ঘর ভেঙ্গে ছবি তুলে ভাইরাল করেছে। এ বিষয়ে নেতিবাচক সংবাদ না করার আহ্বান করেছেন তিনি।

আজ শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকালে মিন্টোরোডে নিজ বাসভবনে ভারত সফর নিয়ে ব্রিফের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন দাবি করেন তিনি।

এ সময় মন্ত্রী বলেন, লাখ লাখ ঘর বানাতে গেলে দুই একটিতে এমন ঘটনা ঘটতেই পারে। সরকারের বিরুদ্ধে যারা কাজ করেন তারাই ঘর ভেঙ্গে এমন কাণ্ড করেছেন। বিষয়টি প্রধানমন্ত্রী নিজেও জানেন।

এ সময় ভারতের সাথে টিকার চুক্তির বিষয়ে মন্ত্রী জানান, অক্টোবরে ভারতের টিকা উৎপাদন বেড়ে গেলে চুক্তি অনুযায়ী আবার টিকা পাবে বাংলাদেশ।

পিএন/জেটএস