=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
  • আজ ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বিটিআরসির ভুল: বন্ধ হয়ে গেছে নিবন্ধিত অনলাইন পোর্টালগুলোও

| নিউজ রুম এডিটর ৬:৩০ অপরাহ্ণ | ২৮/০৯/২০২১ সারাদেশ

উচ্চ আদালতের নির্দেশক্রমে দেশের অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধের প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরের পর থেকে অনিবন্ধিত নিউজ পোর্টালগুলো বন্ধ করে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার জানান, আদালতের নির্দেশ মেনে বিটিআরসি একটি তালিকা তৈরি করেছে। সে অনুযায়ী অনিবন্ধিত পোর্টালগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে।

তিনি জানান, তবে এই বন্ধ প্রক্রিয়ায় যদি কোনও ভুল ত্রুটি হয়, ভুলে যদি কোনও পোর্টাল বন্ধ করা হয় তাহলে সংশ্লিষ্ট পোর্টাল কর্তৃপক্ষ বিটিআরসির সঙ্গে যোগাযোগ করে নিবন্ধনের তথ্য প্রমাণ দিলে সেসব সাইট খুলে দেওয়া হবে।

এ বিষয়ে জানতে চাইলে বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার বলেন, অনিবন্ধিত নিউজ পোর্টালগুলো বন্ধ করার প্রক্রিয়া শুরু হয়েছে।

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, বন্ধ হওয়ার নিউজ পোর্টালের তালিকায়, বার্তা বাজার, বিডিনিউজ২৪, বাংলানিউজ২৪, জাগো, টিবিএস এর মতো নিউজ পোর্টালগুলো দেখা যাচ্ছে না।

পিএন/জেটএস