• আজ ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

কারাগারে বাদীর সঙ্গে আসামির বিয়ে

| নিউজ রুম এডিটর ৪:১২ অপরাহ্ণ | ০১/১০/২০২১ সারাদেশ

হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে কারাগারে বন্দি এক আসামির সঙ্গে মামলার বাদীর বিয়ে হয়েছে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ভেতরে এ বিয়ে সম্পন্ন হয়। এ সময় বিয়ের দেনমোহর ধরা হয়েছে ২০ লাখ ১ টাকা।

হাজতি বর চট্টগ্রামের সাতকানিয়া থানার পূর্ব খাটিয়া এলাকার আব্দুল হামিদের ছেলে কে এম আক্কাস (৪৫)।

কারা সূত্র জানায়, বিয়েতে উভয়পক্ষের একজন করে অভিভাবক উপস্থিত ছিলেন।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার গিয়াস উদ্দিন হাজতির সঙ্গে মামলার বাদীর বিয়ের বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার বাদীর বাড়িও চট্টগ্রামে। পরিচয়ের সূত্র ধরে আক্কাসের সঙ্গে ওই নারীর সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে তাকে বিয়ে না করে অন্য এক নারীকে বিয়ে করেন আক্কাস। এ ঘটনায় তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন ওই নারী। পরে এ মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন আক্কাস। পরবর্তীতে আক্কাসকে তালাক দেন তার স্ত্রী।

তিনি আরও জানান, এ মামলায় বাদীর সঙ্গে আসামির বিয়ের নির্দেশ দেন হাইকোর্ট। ওই নির্দেশের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) এ বিয়ে সম্পন্ন হয়।

পিএন/জেটএস