• আজ ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

অলরাউন্ডার র‍্যাংকিং’র শীর্ষস্থান হারালেন সাকিব

| নিউজ রুম এডিটর ৫:২০ অপরাহ্ণ | ১৭/১১/২০২১ ক্রিকেট, খেলাধুলা

আইসিসি অলরাউন্ডার র্যাং কিংয়ে শীর্ষস্থান ধরে রাখতে পারলেন না সাকিব আল হাসান। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি যে হালনাগাদ তালিকা প্রকাশ করেছে তাতে দেখা গেছে সাকিবের স্থলে বিশ্ব সেরা অলরাউন্ডারের ১ নম্বরে আছে আফগানিস্তানের মোহাম্মদ নবীর নাম।

অথচ দুবাইলে টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালেই নবীকে টপকে ১ নম্বর অলরাউন্ডার হয়েছিলেন সাকিব আল হাসান।

সর্বশেষ র‌্যাংকিংয়ে সাকিবকে দুইয়ে ঠেলে দিয়ে নবী এককভাবে শীর্ষে অবস্থান করছেন।

সাকিবের চেয়ে ৫ পয়েন্ট রেটিংয়ে এগিয়ে শীর্ষস্থানে উঠে এসেছেন নবী (২৬৫)। ১৭৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছেন ইংল্যান্ডের লিভিংস্টোন। চতুর্থ স্থানে গ্লেন ম্যাক্সওয়েল (১৭৮)ও পঞ্চম স্থানে ওয়ানিন্দু হাসারাঙ্গা (১৭৩) রয়েছেন।

৬ষ্ঠ স্থানে উঠে এসেছেন ওমানের জিসান মাকসুদ। তার পরেই রয়েছেন নামিবিয়ার স্মিথ। শীর্ষ দশে উঠে এসেছেন মঈন আলী ও মিচেল মার্শ।

তথ্যসূত্র: আইসিসি-ক্রিকেট-ডটকম।