• আজ ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

কুলিয়ারচরের ফরিদপুরে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ

| নিউজ রুম এডিটর ৮:২২ অপরাহ্ণ | ১১/০১/২০২২ সারাদেশ

ভ্রাম্যমাণ প্রতিনিধি,মোঃ মাইন উদ্দিনঃ
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এস এম আজিজ উল্ল্যাহ তার দায়িত্বভার গ্রহণ করেছে।

সোমবার (১০ জানুয়ারি) সকালে তার কর্মীসমর্থক ও দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপস্থিত হয়ে সাবেক চেয়ারম্যান লায়ন মোহাম্মদ শাহ আলমের নিকট থেকে আনুষ্ঠানিকভাবে তার দায়িত্ব বুঝে নেন। পরে মিলাদ ও মিষ্টিমুখ করানো হয়। এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক কাসেম, বীর মুক্তিযোদ্ধা মোঃ আনিসুর রহমান, জিল্লুর রহমান পারভেজ ও সাবেক ছাত্রনেতা আল-আমীন ভূঁইয়া টেংকু সহ এলাকার গণ্যমান্য ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ।

একই সময় নবনির্বাচিত সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্যবৃন্দগণ তাদের দায়িত্ব বুঝে নেন। দ্বায়িত্ব গ্রহণ ও হস্তান্তর অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন পরিষদের সচিব আশরাফুল আজিজ কবির।

দ্বায়িত্ব বুঝে নিয়ে ১১ জানুয়ারি মঙ্গলবার কৃষকদের মাঝে প্রত্যয়নপত্র প্রদানের মধ্য দিয়ে তিনি অফিস শুরু করেন। এ সময় নবনির্বাচিত চেয়ারম্যান এস এম আজিজ উল্ল্যাহ স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়া ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ বিন মুছা জিসান এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এছাড়াও তাকে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত করায় ফরিদপুর ইউনিয়নবাসীর কাছে চির ঋণী বলে উল্লেখ করেন৷ তিনি সকলের দোয়া ও সহযোগতা পেলে এই ইউনিয়নকে একটি অত্যাধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে বলেও জানান।