• আজ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

শ্রীনগরে করোনা সংক্রমণ রোধে জনসচেতনতায় মাইকিং

| নিউজ রুম এডিটর ৯:৪০ অপরাহ্ণ | ২১/০১/২০২২ মুন্সীগঞ্জ, সারাদেশ

মো:ফারুক খান,শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে মহামারি করোনা ভাইরাস সংক্রমণ রোধে জনসচেতনতার লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে মাইকিং করা হয়েছে। শুক্রবার উপজেলাব্যাপী নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ স্বাস্থ্যবিধি মেনে চলাচলের জন্য মাইকিং করেন।

অপরদিকে বিকালে কোভিড-১৯ রোধে সরকারের জারীকৃত নির্দেশনা প্রতিপালনে শ্রীনগর বাজার, ভাগ্যকুল বাজার ও বালাশুর বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণব কুমার ঘোষ। এ সময় স্বাস্থ্যবিধি অমান্য করার অপরাধে ৬ জনের কাছ থেকে জরিমানার মোট ২৩০০ টাকা আদায় করেন তিনি। এছাড়া সড়ক পরিবহণে স্বাস্থ্যবিধি মেনে চলাচলের জন্য গণপরিবহণের সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। এ সময় শ্রীনগর থানা পুলিশ ও আনসার সদস্যগণ উপস্থিত ছিলেন।