• আজ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

ভাটারায় মাথায় পাইপ পরে নির্মাণ শ্রমিক নিহত

| নিউজ রুম এডিটর ৬:৪৮ অপরাহ্ণ | ২৩/০১/২০২২ ঢাকা, সারাদেশ

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর ভাটারা এলাকায় পাইলিং এর কাজ করার সময় পাইপ মাথায় পড়ে মোঃ শফিকুল ইসলাম(৩৫)নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
রবিবার (২৩ জনুয়ারি)সকাল ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বেলা এগারটার দিকে মৃত ঘোষণা করেন ।

নিহতের সহকর্মী সাইদুল ইসলাম জানান, আমরা সবাই বসুন্ধরা আবাসিক এলাকায় একটি নির্মাণাধীন ভবনের পাইলিংয়ের কাজ করার সময়।একটি পাইলিং এর পাইপ তার মাথায় পড়ে এতে গুরুতর আহত হন পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান,নিহতের গ্রামের বাড়ি, নেত্রকোনা সদর উপজেলার উত্তর কিশোর গ্রামের মোহাম্মদ আলম এর সন্তান। বর্তমানে,বসুন্ধরা আবাসিক এলাকায় ওই ভবনে থাকতেন,নিহত এক ছেলে এক মেয়ের জনক ছিলেন। নিহত নির্মাণশ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ(পরিদর্শক)মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।