• আজ ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

শাবির ঢাকায় আটককৃত ৫ শিক্ষার্থী সহ ১৫০ বিরুদ্ধে মামলা

আবুল কাশেম রুমন,সিলেট: শাবির ঢাকায় আটককৃত ৫ শিক্ষার্থী সহ ১৫০ বিরুদ্ধে মামলা দায়ের কারা হয়েছে মঙ্গলবার ২৬ জানুয়ারী রাতে। সিলেট নগরীর আম্বরখানার বাসিন্দা সুজাত আহমেদ লায়েক বাদি হয়ে এসএমপি’র জালালাবাদ থানায় এই মামলাটি দায়ের করেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্যাহ তাহের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মামলার অভিযোগের বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

এর আগে াসোমবার রাতে ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শাবিপ্রবি’র সাবেক ৫ শিক্ষার্থীকে আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।
তারা হলেন- হাবিবুর রহমান খান (২৬), রেজা নুর মুইন (৩১), এ এফ এম নাজমুল সাকিব (৩২), একেএম মারুফ হোসেন (২৭) ও ফয়সাল আহমেদ (২৭)। পরে মঙ্গলবার বিকেলে তাদেরকে সিলেট মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. নিশারুল আরিফ বলেন, সাবেক ৫ শিক্ষার্থীকে আটকের মূল কারণ তারা অপরাধমূলক ষড়যন্ত্রের সঙ্গে জড়িত হয়ে ছিলেন অর্থেও জোগানদাতা হিসেবে এবং শান্তিপূর্ণ আন্দোলনকে উস্কানি দিয়ে অশান্ত করা এবং অন্যদিকে প্রবাহিত করা।

তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশে ঢাকায় অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তাদের আটক করে পরে সিলেট মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করেছে। তাদের বর্তমানে জালালাবাদ থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।