• আজ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

বঙ্গবন্ধুর জন্ম শততম বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার ১৫টি ঘর

| নিউজ রুম এডিটর ৫:৫২ অপরাহ্ণ | ২৬/০১/২০২২ মুন্সীগঞ্জ, সারাদেশ

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি: মুন্সিগঞ্জের সিরাজদিখানে প্রধানমন্ত্রীর দেয়া উপহার জমিসহ ১৫টি ঘরের ভিত্তিপ্রস্থর উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার কোলা ইউনিয়নের জিপসারা গ্রামে ১৫টি পরিবারকে দেওয়া ঘরের ভিত্তিপ্রস্থর উদ্বোধন করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাছনিম আক্তার এ কাজের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আইমিন সুলতানা, উপজেলা প্রকৌশলী শোয়াইব বিন আজাদ, কোলা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সাইফুল ইসলাম মিন্টু, সার্ভেয়ার আবু হানিফ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারি প্রকৌশলী খাইরুল বাসার, প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ সহকারি প্রকৌশলী অপূর্ব ভক্ত সহ সুবিধাভোগী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

জানা যায়,২য় পর্যায়ের ৫ ও ৩য় পর্যায়ের ১০ মোট ১৫টি ঘর আগামী মার্চের মধ্যে তৈরি করার প্রস্তুতি নেওয়া হয়েছে।