• আজ ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

দক্ষিণখানে নির্মাণাধীন ১০ তলা ভবন থেকে পড়ে শ্রমিক নিহত

| নিউজ রুম এডিটর ১২:০৮ পূর্বাহ্ণ | ২৭/০১/২০২২ ঢাকা, সারাদেশ

মোঃরফিকুল ইসলাম মিঠু।। রাজধানীর দক্ষিণখানের ফায়দাবাদ একালায় একটি নির্মাণাধীন ১০ তলা বহুতল ভবনে কাজ করার সময় নিচে পডে এক শ্রমিক নিহত হয়েছে। নিহত শ্রমিকের নাম মো. আলাউদ্দিন (২০)।

সে নওগাঁ জেলার সাপাহার থানার কলমা ডাঙ্গা গ্রামের মো. মাহবুব হোসেনের পুএ।

আজ রাত সোয়া ৮ টায় দক্ষিণখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মামুনুর রহমান এক
নির্মাণ শ্রমিক মারা যাবার বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ বুধবার বিকেল ৩টার দিকে রাজধানীর দক্ষিণখানের ফরিদাবাদ চৌরাস্তা এলাকায় একটি নির্মাণাধীন ১০ তলা ভবনের ৬ষ্ট তলায় কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলাউদ্দিনের সহকর্মী ও মামাতো ভাই রাশেদুল ইসলাম জানান, বুধবার বিকেল পৌনে ৩টার দিকে দক্ষিণখানের ফায়দাবাদ চৌরাস্তা এলাকায় একটি নির্মাণাধীন ১০ তলা ভবনের ৬ তলায় মাচান বেঁধে দেওয়ালে প্লাস্টারের কাজ করছিল শ্রমিক আলাউদ্দিনসহ কয়েকজন। এ সময় তিনি অসাবধানতা বশতঃ হঠাৎ করে পা পিছলে নিচে পড়ে যান। পরে তাকে তার সহকর্মীরা তাৎক্ষণিকভাবে রক্তাক্ত অবস্হায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আজ বিকেল পৌনে ৬ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আলাউদ্দিন ওই নির্মাণাধীন ভবনে থেকে কাজ করতেন। দুই ভাই বোনের মধ্যে আলাউদ্দিন ছিল বড়। নিহত

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ওসি) মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

এদিকে, দক্ষিণখান থানার ওসি মুহাম্মদ মামুনুর রহমান
জানান, এ বিষয়ে বিস্তারিত জানার জন্য ওই নির্মাণাধীন ১০ তলা ভবনে ও ঢামেক হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। এ বিষয়ে আইনগত ব্যবস্হা গ্রহনের প্রস্ততি চলছে বলে জানান তিনি।
######