• আজ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

আজও ব্যাট হাতে ব্যর্থ তামিম

| নিউজ রুম এডিটর ১২:৫৫ অপরাহ্ণ | ২৮/০২/২০২২ খেলাধুলা, লিড নিউজ

দুই ওয়ানডে জিতে ইতোমধ্যেই সিরিজ জিতে গেছে বাংলাদেশ। মিশন এবার হোয়াইটওয়াশের। তৃতীয় ও শেষ ওয়ানডেতে সোমবার আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ।

এই ম্যাচে টস ভাগ্য পক্ষে এসেছে বাংলাদেশের। টস জিতে ব্যাটিংয়ে তামিম ইকবালের দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি বেলা ১১টায় শুরু হয়েছে।

তামিম ও লিটন ব্যাটে সতর্ক শুরু করেছে বাংলাদেশ। প্রথম ৬ ওভারে মাত্র ১টি চার আসে বাংলাদেশের। তৃতীয় ওভারেরই লিটনের বিপক্ষে রিভিউ নেয় আফগানিস্তান, যদিও সেটি সফরকারীদের পক্ষে আসেনি।

১০ ওভার ৩ বলে ৪৭ রানে অধিনায়ক তামিমকে হারিয়েছে হারিয়েছে টাইগাররা। তামিম ২৫ বলে করেন মাত্র ১১ রান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩ ওভারে এক উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৫৭ রান।

আজকের ম্যাচে জয় পেলে পাকিস্তানকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে ষষ্ঠ স্থানে জায়গা করে নিবে বাংলাদেশ। আর সেই সঙ্গে প্রথমবারের মতো আফগানিস্তানকে হোয়াইটওয়াশও করা হবে। এর আগে ২০১৬ সালে প্রথম দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিলো বাংলাদেশ ও আফগানিস্তান। ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিলো বাংলাদেশ।

সিরিজটি সুপার লিগের অংশ হওয়ায় প্রতিটি পয়েন্টই গুরুত্বপূর্ণ। তাই সিরিজ জয়ের পরও হাল ছাড়ার কোন উপায় নেই বাংলাদেশের। পয়েন্টের জন্য নিজেদের সেরা দিয়ে খেলবে টাইগাররা। ইতোমধ্যে ১০০ পয়েন্ট অর্জন করেছে বাংলাদেশ।

আগের একাদশ নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ। অন্যদিকে আফগানিস্তান দল একটি বদল এনেছে। ফরিদ আহমেদের জায়গায় একাদশে গুলবাদিন নাঈব।