• আজ ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক | সেহরি ইফতার তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর | প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা | তারেক রহমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত | প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের অভিষেক আজ | রমজানে সব স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ | ভোলা-১ আসনে বিজেপি প্রার্থী পার্থ বেসরকারিভাবে নির্বাচিত | ঢাকা-১৭ আসনে বিএনপি প্রার্থী তারেক রহমান বেসরকারিভাবে নির্বাচিত | ভোট গণনা শুরু, ফলাফলের অপেক্ষা |

ঘোড়াঘাট সাহিত্য পরিষদের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

| নিউজ রুম এডিটর ৭:২৯ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ২৮, ২০২২ দিনাজপুর, সারাদেশ

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরে ঘোড়াঘাট সাহিত্য পরিষদের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাহিত্য পত্র-৫ এর মোড়ক উন্মোচিত হয়েছে। সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বিনোদন পার্ক শিশু স্বর্গে এ উপলক্ষে এক আলোচনা সভায় ঘোড়াঘাট সাহিত্য পরিষদের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রেবেকা মতিন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার সাহানশা।

ঘোড়াঘাট সাহিত্য পরিষদের সদস্য আলতাব হোসেন সরকারের স ালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, সাপ্তাহিক বজ্রকথা পত্রিকার সম্পাদক সুলতান আহমেদ সোনা, উপজেলার ১নং বুলাকীপুর ইউপি চেয়ারম্যান সদের আলী খন্দকার, ৪নং ঘোড়াঘাট ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান ভুট্টু। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ঘোড়াঘাট প্রেস ক্লাবের আহবায়ক আনভিল বাপ্পি, সদস্য সচিব আরিফুল ইসলাম জিমন, সিনিয়র সাংবাদিক জিল্লুর রহমান, একরামুল হক, সামসুল ইসলাম ও গন্যমান্য ব্যক্তিবর্গসহ অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ঘোড়াঘাট সাহিত্য পরিষদের আয়োজনে কবি গোলাপ উদ্দিন প্রধান, আতোয়ার রহমান ও কবি কেশব লাল শীলকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও কবি মাসুদ রানার “আমলকী পিয়ালের এই দেশে ও হংস মিথুনের মেলা” এবং কবি ও উপন্যাসিক আব্দুল হাদীর লেখা “সাহানা” নামে মোট ৩ টি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।