• আজ ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক | সেহরি ইফতার তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর | প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা | তারেক রহমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত | প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের অভিষেক আজ | রমজানে সব স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ | ভোলা-১ আসনে বিজেপি প্রার্থী পার্থ বেসরকারিভাবে নির্বাচিত | ঢাকা-১৭ আসনে বিএনপি প্রার্থী তারেক রহমান বেসরকারিভাবে নির্বাচিত | ভোট গণনা শুরু, ফলাফলের অপেক্ষা |

ফুলবাড়ী উপজেলাকে বাল‍্যবিবাহমুক্ত ঘোষণা

| নিউজ রুম এডিটর ৬:৩৭ অপরাহ্ণ | মার্চ ১, ২০২২ কুড়িগ্রাম, সারাদেশ

মোঃবুলবুল ইসলাম,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলাকে ১ মার্চ (মঙ্গলবার) প্রাথমিক ভাবে বাল‍্যবিবাহমুক্ত ঘোষণা করা হয়েছে । ফুলবাড়ী ডিগ্রী কলেজ মাঠে আয়োজিত আলোচনা সভায় এ ঘোষণা দেওয়া হয়। কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব‍্য রাখেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস‍্য পনির উদ্দিন আহমেদ ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব‍্য রাখেন উপজেলা চেয়ারম‍্যান গোলাম রব্বানী সরকার ও উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস।

আরও বক্তব‍্য রাখেন, প্লান ইন্টারন‍্যাশনাল বাংলাদেশের বিবিএফজি প্রজেক্টের প্রোগ্রাম ম‍্যানেজার নজরুল ইসলাম চৌধুরী, বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস প্রজেক্টের সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন প্রমূখ।

আরডিআরএস বাংলাদেশের বিবিএফজি প্রজেক্টের সহযোগিতায় সভাটির আয়োজন করে ফুলবাড়ী উপজেলা প্রশাসন। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকগণ, সাংবাদিক, বিভিন্ন ইউনিয়ন চেয়ারম‍্যান ও সদস‍্য, ঈমাম, পুরোহিত, কাজী, বিবিএফজি প্রজেক্টের বিভিন্ন ইউনিটের প্রতিনিধি, শিক্ষার্থীসহ সূধীজন।