• আজ ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ

ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম সেশনে কোন সাফল্য না পেলেও, দ্বিতীয় সেশনে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার ৩ উইকেটের পতন ঘটিয়েছে বাংলাদেশ। ফলে ৫৩ ওভারে ৩ উইকেটে ১৬৫ রান নিয়ে চা-বিরতিতে যায় দক্ষিণ আফ্রিকা।

প্রথম টেস্টে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্বান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মোমিনুল হক। ব্যাট হাতে নেমে প্রথম সেশনে দাপট দেখায় দক্ষিণ আফ্রিকা। প্রথম সেশনে ২৫ ওভারে বিনা উইকেটে ৯৫ রান করেছিলো প্রোটিয়ারা।

দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার অধিনায়ক ডিন এলগার ৬০ ও সারেল এরউই ৩২ রানে অপরাজিত থেকে প্রথম সেশন শেষ করেন।
দ্বিতীয় সেশনে এলগারকে ৬৭ রানে বাংলাদেশের পেসার খালেদ আহমেদ ও এরউইকে ৪১ রানে শিকার করেন স্পিনার মেহেদি হাসান মিরাজ। কিগান পিটারসেন ১৯ রানে রান আউট হন। খালেদ ৩৩ ও মিরাজ ৪৩ রানে ১টি করে উইকেট নেন।