• আজ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

সাড়ে পাঁচ বছর অপেক্ষার পর এক সঙ্গে তিন সন্তানের মা হলেন গৃহবধু অরিন

| নিউজ রুম এডিটর ৭:০২ অপরাহ্ণ | ১৪/০৪/২০২২ সারাদেশ

জেলা প্রতিনিধি, নাটোরঃ নাটোরের বড়াইগ্রামের এক দম্পতির বিয়ের সাড়ে পাঁচ বছর পর রাজশাহী ইসলামী ব্যাংক হাসপাতালে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন অরিন আক্তার নামের এক গৃহবধূ। বুধবার সন্ধ্যায় অস্ত্রোপচারের মাধ্যমে তিন মেয়ের জন্ম দেন তিনি। অরিন আক্তার উপজেলার বনপাড়া প্রফেসর পাড়ার ব্যবসায়ী সাজ্জাদ হোসেন বাপ্পীর স্ত্রী। সাড়ে পাঁচ বছর আগে তাদের বিয়ে হয়। সন্তান না হওয়ায় তারা চিকিৎসকের স্মরণাপন্ন হয়েছিলেন।

গৃহবধূর পরিবার সূত্রে জানা গেছে, বুধবার সকালে চিকিৎসকের পরামর্শে অরিন আক্তারকে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। পরে সন্ধ্যায় অস্ত্রোপচারের মাধ্যমে তিন কন্যা সন্তানের জন্ম দেন তিনি।

তিন নবজাতকের পিতা বনপাড়া বাজারে বাপ্পী কসমেটিক্স এন্ড গিফট কর্ণারের কর্ণধর সাজ্জাদ হোসেন বাপ্পী সাড়ে পাঁচ বছর পর একসঙ্গে তিন সন্তান পেয়ে তিনি খুব খুশি বলে জানালেন। তিনি বলেন, ইতিপূর্বেই আল্ট্রাসনোগ্রাম করে এক সঙ্গে তিন সন্তানের বিষয়টি নিশ্চিত হওয়ার পর চিকিৎসকের পরামর্শে অরিনকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছি। একটি সন্তানের জন্য অনেক দোয়া করেছি। মহান আল্লাহ আমাকে এক সঙ্গে তিনটি সন্তান দিয়েছেন, এতে আমি অনেক খুশি।

ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ রাজশাহী’র গাইনী বিভাগের সহকারী অধ্যাপক ডা. নাসরিন বেগম ডটি বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, নবজাতক তিন মেয়ের ওজন ও শারীরিক গঠন ঠিক আছে। বর্তমানে নবজাতক তিন সন্তান ও তাদের মা শারীরিকভাবে সুস্থ আছেন।