• আজ ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

এরদোগানকেই ‘ভরসা করছে’ আজভ যোদ্ধাদের পরিবার

| নিউজ রুম এডিটর ৯:৫৭ অপরাহ্ণ | ১২/০৫/২০২২ আন্তর্জাতিক, লিড নিউজ

ইউক্রেনের মারিউপোলের অবরুদ্ধ আজভস্টাল স্টিল কারখানায় আটকে পড়া আজভ রেজিমেন্টের যোদ্ধাদের পরিবার ওই যোদ্ধাদের নিরাপদে ফিরে আসার জন্য ভরসা করছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের ওপর। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, মারিউপোলের আজভস্টাল প্ল্যান্টে আটকে থাকা আজভ রেজিমেন্টের যোদ্ধাদের পরিবার এরদোগানের কাছে একটি আবেগপূর্ণ আবেদন করেন। ওই আবেদনে যোদ্ধাদের পরিবার এরদোগানকে ‘হিরো হয়ে’ ওই যোদ্ধাদের নিরাপদে সরিয়ে আনার প্রক্রিয়া শুরু করার আহ্বান জানান।

রাজধানী কিয়েভে এক সংবাদ সম্মেলনে ১৮ বছর বয়সী এক তরুণ যোদ্ধার বাবা এরদোগানের প্রতি ‘শান্তিপ্রিয়, নায়ক হিসেবে ইতিহাসে নাম লেখানোর ঐতিহাসিক সুযোগ’ নেওয়ার আহ্বান জানান।

মধ্যপ্রাচ্যের সামরিক অভিযানে তুরস্কের অভিজ্ঞতা উল্লেখ করে ইভেনি সুহারনিকভ অনুরোধ করেন, একজন মানুষ হিসেবে, একজন বাবা হিসেবে আমি আপনাকে আমার ছেলে এবং তার সহকর্মীদের বাঁচানোর জন্য অনুরোধ করছি।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সিরিয়া এবং ডানকার্কের সেনা সরানোর উদাহরণ দিয়ে সুহারনিকভ আজভস্টাল থেকে যোদ্ধাদের সরিয়ে নেওয়ার জন্য একটি বেসামরিক জাহাজ পাঠানোর জন্য অনুরোধ করেন। আজভ যোদ্ধাদের সংঘাত থেকে দূরে একটি নিরপেক্ষ দেশে নিয়ে যাওয়ারও আহ্বান জানান তিনি।