• আজ ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

ড.আসিফ এস মিজানের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন পিপলস নিউজের সম্পাদক ও প্রকাশক

| নিউজ রুম এডিটর ১২:১৩ পূর্বাহ্ণ | ১৮/০৫/২০২২ প্রবাস, লাইফ স্টাইল

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর সরকার ও রাজনীতি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ডক্টর শেখ আসিফ এস. মিজানের শুভ জন্মদিন আজ।

মেধাবী তরুণ প্রফেসর ডক্টর আসিফ মিজান বর্তমানে একটি বিদেশী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগী প্রধান হিসেবে কর্মরত আছেন। ডক্টর মিজান বহু আন্তর্জাতিক সেমিনার ও কনফারেন্সে Keynote Speaker ও Resource Person হিসেবে অনন্য মেধার পরিচর দিয়ে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন।

জন্ম এবং মৃত্যু পৌনঃপুনিক। জীবনকে সত্য বলে জানতে গেলে মৃত্যুর মধ্যে দিয়ে তার পরিচয় চাই। স্যারকে আমি চিনি ২০১৮ সালে। আমি এশিয়ান বিশ্ববিদ্যালয়ে সরকার ও রাজনীতি পড়তে গিয়ে তার সাথে প্রথম পরিচয়। যেহেতু তিনি রাজনৈতিক বিভাগের প্রফেসর তাই আমি ধরে নিতে পারি স্যার জীবনকে উপভোগ করছেন রাজনৈতিক দর্শনের মধ্যে দিয়ে। তবে সাহিত্যেও তার মন আছে। তাই তিনি আমৃত্যু তরুণ থাকবেন। এটা প্রতীয়মান হয়েছে স্যারের সান্নিধ্যে থেকে তার নানান কথা শুনে। জীবনকে তিনি যেমন উপভোগ করছেন, মৃত্যুকেও তেমনি উপভোগ করবেন। যে মানুষ ভয় পেয়ে মৃত্যুকে এড়িয়ে জীবনকে আঁকড়ে রয়েছে, জীবনের পরে তার যথার্থ শ্রদ্ধা নেই বলে জীবনকে সে পায় না। সেক্ষেত্রে মিজান স্যার জীবনকে সর্বোচ্চ উপভোগ করছেন।

স্যার এখন বিদেশি বিশ্ববিদ্যালয়ে পড়ান তাই সেখানে কেমন জন্মোৎসব হবে জানি না। কিন্তু এ উৎসব তো শুধু আমোদ করা নয়, এ তো বেঁচে থাকার উৎস।

এইদিনে কিছুক্ষণের জন্য মৃত্যুর ভয় লঙ্ঘন করে নবজীবনের আনন্দে পৌঁছনো যায়। তাই যুবকেরা বললে, আনব সেই জরা বুড়োকে বেঁধে, সেই মৃত্যুকে বন্দী করে। মানুষের ইতিহাসে তো এই লীলা এই বসন্তোৎসব বারে বারে দেখতে পাই। যুগে যুগে মানুষ উন্নত জীবনের জন্য লড়াই করেছে, প্রতি বছর জন্মোৎসবের হাওয়ায় তারই ঢেউ বয়ে যায়।

আজ চিরনবীনতা প্রকাশ হোক স্যারের জীবনে। প্ৰাণবান বিশ্বের সঙ্গে স্যার থাকবেন অবিচ্ছেদ্য।

পিপলস নিউজ পরিবারের পক্ষ থেকে শুভজন্মদিন এ ড. আসিফ এস মিজান কে শুভেচ্ছা জানিয়েছেন পিপলস নিউজের সম্পাদক প্রকাশক নাজমা সুলতানা নীলা