• আজ ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

আফগানিস্তানে ১ কোটি টাকা সহায়তা দিচ্ছে বাংলাদেশ

| নিউজ রুম এডিটর ৯:০০ অপরাহ্ণ | ২২/০৫/২০২২ আন্তর্জাতিক, লিড নিউজ

আফগানিস্তানকে জাতিসংঘের মাধ্যমে এক কোটি টাকার মানবিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। দেশটিতে বিরাজমান তীব্র খাদ্য ও অন্যান্য সঙ্কটের প্রেক্ষাপটে এ সহায়তা দেওয়া হবে।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিসংঘের অঙ্গ সংস্থা অফিস ফর দি কোঅর্ডিনেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্সের (ওসিএইচএ) মাধ্যমে এই সহায়তা পাঠানো হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদন ও নির্দেশনার ভিত্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় তহবিলে প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, এ অনুদান প্রধানমন্ত্রী কর্তৃক অনুসৃত আঞ্চলিক ভ্রাতৃত্ববোধ, দক্ষিণ এশিয়ার সমন্বিত উন্নয়ন এবং সকলের প্রতি সহযোগিতার নীতির বাস্তব প্রতিফলন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী মিশন, বাংলাদেশ সরকারের পক্ষে ইউএন ওসিএইচএ কর্তৃক আফগানিস্তানে মানবিক সহায়তার জন্য গঠিত বিশেষ তহবিলে অনুদানের অর্থ প্রেরণ করবে এবং এ সংক্রান্ত কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন আছে।

এ অর্থ ওসিএইচএ-এর মাধ্যমে আফগানিস্তানের সংকটাপন্ন সাধারণ জনগণের জন্য ব্যয় করা হবে জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়।