• আজ ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

ঘোড়াঘাটে জনশুমারি ও গৃহগণনা-২২ উপলক্ষে অবহিতকরন সভা অনুষ্ঠিত

| নিউজ রুম এডিটর ৭:১৭ অপরাহ্ণ | ২৩/০৫/২০২২ সারাদেশ

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে জনশুমারি ও গৃহগণনা-২০২২ উপলক্ষে উপজেলা শুমারি কমিটির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ মে) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলমের সভাপতিত্বে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় জনশুমারি ও গৃহগণনা-২০২২ এর বিভিন্ন দিক নির্দেশনা ও কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়।

এ সময় সভায় বুলাকীপুর ইউপি চেয়ারম্যান সদের আলী খন্দকার, সিংড়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক সাজ্জাদ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা এখলাস হোসেন সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান ও উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা সহ অনেকে উপস্থিত ছিলেন।