=== console.log('header!'); // вставь сюда свой код полностью
  • আজ ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে বাসে আগুন

| নিউজ রুম এডিটর ৮:৩৬ অপরাহ্ণ | ১০/০৬/২০২২ ঢাকা, লিড নিউজ, সারাদেশ

রাজধানীর প্রগতি সরণিতে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে এর আগেই অগ্নিকাণ্ডে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে।

শুক্রবার সন্ধ্যায় প্রগতি সরণির কোকাকোলা মোড়ে তুরাগ পরিবহণের একটি বাসে আগুন দেওয়ার এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী জানান, সন্ধ্যা পৌনে ৭টার দিকে কোকাকোলা মোড়ে হঠাৎ তুরাগ পরিবহণের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় ওই পথে চলাচলকারী যাত্রীরা হঠাৎ আতংকিত হয়ে পড়েন।

তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কি না- তা তাৎক্ষণিক জানা যায়নি।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের অপারেটর মো. শাহাদাত বলেন, সন্ধ্যায় আগুন লাগার খবর আসে। দ্রুত আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে তাৎক্ষণিক কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির তথ্য জানাতে পারেননি তিনি।