• আজ ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক | সেহরি ইফতার তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর | প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা | তারেক রহমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত | প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের অভিষেক আজ | রমজানে সব স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ | ভোলা-১ আসনে বিজেপি প্রার্থী পার্থ বেসরকারিভাবে নির্বাচিত | ঢাকা-১৭ আসনে বিএনপি প্রার্থী তারেক রহমান বেসরকারিভাবে নির্বাচিত | ভোট গণনা শুরু, ফলাফলের অপেক্ষা |

চুয়াডাঙ্গার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার

| নিউজ রুম এডিটর ৫:৩০ অপরাহ্ণ | সেপ্টেম্বর ২৬, ২০২২ সারাদেশ

মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি ঃচুয়াডাঙ্গা জেলার বিভিন্ন পূজামন্ডপ রাতে সরেজমিনে পরিদর্শন করেছেন আব্দুল্লাহ্ আল-মামুন, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা।
পূজামন্ডপ পরিদর্শনকালে পুলিশ সুপার সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার নিরাপত্তাসহ সার্বিক খোঁজখবর নেন। তিনি বলেন, ‘মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানদের নিয়ে আমরা বাঙালি। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আমরা মিলেমিশে বসবাস করে আসছি। যেকোনো পরিস্থিতিতে আমরা আপনাদের পাশে আছি।’

উল্লেখ্য, চুয়াডাঙ্গা জেলায় এ বছর ১২১টি পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রতিটি পূজামন্ডপে নিজস্ব সেচ্ছাসেবক ছাড়াও সার্বক্ষণিক পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত থাকবেন। এছাড়াও সাদা পোশাকে ডিবি, ডিএসবি মাঠে কাজ করবে।

উপস্থিত ছিলেন আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), চুয়াডাঙ্গা। মাহাব্বুর রহমান, অফিসার ইনচার্জ, সদর থানা, চুয়াডাঙ্গা।