• আজ ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

নড়াইলে বৃদ্ধা মাকে নির্মমভাবে পিটিয়ে আহত করেছে ছেলে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি

| নিউজ রুম এডিটর ৬:৩৩ অপরাহ্ণ | ২৭/০৯/২০২২ সারাদেশ

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:নড়াইলে বৃদ্ধা মাকে নির্মমভাবে পিটিয়ে আহত করেছে ছেলে। নড়াইল সদর উপজেলার দাঁড়িয়াপুর গ্রামে ন্যাক্কারজনক এ ঘটনা ঘটে।
পৈতৃক জমি একাই ভোগ দখলের প্রতিবাদ করায় আজিজুল শেখ নামে বৃদ্ধার ওই ছেলে এ কাণ্ড ঘটান বলে অভিযোগ ভুক্তভোগীর। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়, জানান, হামলার শিকার ৭০ বছর বয়সী বৃদ্ধা মমতাজ বেগমকে মুমূর্ষু অবস্থায় সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।

বৃদ্ধা মমতাজ বেগম জানান, তার চার সন্তানের সবাই তাদের বসতভিটার অংশীদার হলেও তৃতীয় সন্তান আজিজুল শেখ গায়ের জোরে একাই সব সম্পত্তি ভোগদখল করে আসছে। সোমবার সকালে মমতাজ বেগম এ নিয়ে কথা বলতে গেলে তার ছেলে আজিজুল ও তার স্ত্রী, সন্তান লাঠি নিয়ে বৃদ্ধার ওপর চড়াও হয়ে তার শরীরের বিভিন্নস্থানে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করে।

এ সময় বৃদ্ধার আর্তচিৎকারে প্রতিবেশীরা গিয়ে তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে। বৃদ্ধা ও তার অন্য সন্তানরা এ ঘটনার বিচার দাবি করেছেন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (চলতি দ্বায়িত্বে) মো. মাহমুদুর রহমান বলেন, অত্যন্ত ঘৃণিত কাজ করেছেন ওই বৃদ্ধার ছেলে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান এই কর্মকর্তা।