• আজ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

কুড়িগ্রামে বেশি দামে চিনি বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে ২০হাজার টাকা জরিমানা

| নিউজ রুম এডিটর ৪:৪৮ অপরাহ্ণ | ২২/১০/২০২২ কুড়িগ্রাম, সারাদেশ

মোঃ বুলবুল ইসলাম,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামে বেশি দামে চিনি বিক্রির অভিযোগে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়।

শনিবার (২২ অক্টোবর) দুপুরে জেলা শহরে সরকার নির্ধারিত মূল্যের অধিক মূল্যে চিনি বিক্রয় করার অপরাধে রিভারভিউ মোড়ের দবির স্টোরের মালিক রেজাউল করিমকে ৫ হাজার টাকা, একই অপরাধে জিয়া বাজারের হযরত আলীকে ১০ হাজার টাকা এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে কালিবাড়ির এন কে ট্রেডার্স এর মালিক শ্রী নারায়ণ চন্দ্র কুণ্ডুকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দানকারী কর্মকর্তা, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয় এর সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান জানান, জনস্বার্থে এরূপ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর রফিকুল ইসলাম ও সদর থানা পুলিশ।