• আজ ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

ধর্ষণচেষ্টার মিথ্যা মামলা করায় বাদীর দুই বছরের কারাদণ্ড

| নিউজ রুম এডিটর ৯:০৫ অপরাহ্ণ | ১০/১১/২০২২ আইন ও আদালত

রাজশাহীতে ধর্ষণচেষ্টার মিথ্যা মামলা করায় ওই মামলার বাদীকেই দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মুহা. হাসানুজ্জামান এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামির নাম সদাই চন্দ্র সরকার (৪৯)। তার বাড়ি রাজশাহীর মোহনপুর উপজেলার কেশর গ্রামে।

আদালতের পেশকার হেমন্ত বর্মণ রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘২০১২ সালে নিজের মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে সাবিত্রী সরকারসহ তিন জনের বিরুদ্ধে আদালতে একটি মামলা করেন সদাই চন্দ্র সরকার। ২০১৫ সালে এ মামলার রায় ঘোষণা করেন আদালত।’

তিনি আরও বলেন, ‘অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তিন আসামিকেই খালাস দেন। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, হয়রানি ও অর্থ আত্মসাতের উদ্দেশ্যে ওই মামলা দায়ের করা হয়েছিল। এ রায় হওয়ার পর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ২০১৫ সালে ভুক্তভোগী সাবিত্রী সরকার সদাই চন্দ্র সরকারসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন। সেই মামলারই রায় ঘোষণা হলো আজ। এতে সদাই চন্দ্র সরকারকে সাজা দেওয়া হয়েছে।’

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুন্নাহার মুক্তি বলেন, ‘মিথ্যা মামলা করে হয়রানি করলে ভুক্তভোগী ব্যক্তিও মামলা করতে পারেন। সে আইনেই ভুক্তভোগী সাবিত্রী মামলা করেছিলেন। রায় ঘোষণার সময় আসামি সদাই চন্দ্র সরকার আদালতে হাজির ছিলেন। তাকে কারাগারে পাঠানো হয়েছে।’