=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
  • আজ ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কাঠালিয়ায় অপরিকল্পিত বিদ্যুতের খুঁটি রাস্তার মধ্যে থাকায় গাড়ি চলাচল অসম্ভব, খুঁটি তুলে নেওয়ার দাবি এলাকাবাসীর!!

| নিউজ রুম এডিটর ৭:১০ অপরাহ্ণ | ১৫/০১/২০২৩ সারাদেশ

কাঁঠালিয়া প্রতিবেদকঃ ঝালকাঠির কাঁঠালিয়ায় দীর্ঘ ৫০ বছর পর কাঁঠালিয়ার পুরান রাস্তার সংস্কারের কাজ চলছে। ড্রেন সহ ১২ ফুট রাস্তার মধ্যে চারটি বিদ্যুতের খুঁটি বসানো হয়েছে, যা সংস্কার শেষে গাড়ি চলাচলে বাধার সৃষ্টি করবে বলে এলাকাবাসীর অভিযোগ।

স্থানীয় অবসরপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রউফ মিয়া বলেন বিদ্যুতের চারটি খুঁটির কারণে এই রাস্তা দিয়ে বড় গাড়ি চলা তো দূরের কথা ছোট কোন গাড়ী ও চলতে পারবে না।

কাঠালিয়া পূর্ব পাড়ার ইদ্রিস আলী মুসল্লী বলেন এই খুটিগুলো অপরিকল্পিতভাবে বসানো হয়েছে এগুলো না সরালে রাস্তা দিয়ে গাড়ি-ঘোড়া কিছুই চলতে পারবে না। তিনি বিদ্যুৎ অফিসকে এগুলো সরিয়ে নেওয়ার দাবি জানান।

বই ব্যবসায়ী জাকির হোসেন বলেন বিদ্যুতের লোক তাদের ইচ্ছামত রাস্তার মধ্যে বিদ্যুতের খুঁটি পুতেছে। এগুলো অবশ্যই রাস্তার পাশে নিয়ে বসানো দরকার, না হলে রাস্তা দিয়ে চলাচল সম্ভব না।

কাঠালিয়া বন্দরের দোকান ব্যবসায়ী বারেক মিয়া বলেন রাস্তার ঢালাই করার আগেই এই খাম্বাগুলি সরিয়ে নেওয়া উচিত, রাস্তার কাজ হওয়ার পরে সরাতে গেলে রাস্তা নষ্ট হয়ে যাবে ভবিষ্যতে এই রাস্তার আর কোন কাজ হবে না।

এ বিষয়ে এল.জি.ই.ডি মাস্টার রোল কর্মচারী জাকির হোসেন বলেন প্রকৌশলী স্যার বিদ্যুৎ বিভাগকে বিদ্যুতের খুটিগুলো তুলে নেওয়ার জন্য বলেছেন।

উপজেলা প্রকৌশলী সাদ জগলুল ফারুক এর কাছে ০১৭১৬৩৬৩১৪৪ নাম্বারে জানতে চাওয়া হলে তিনি তথ্য না দিয়ে সংযোগটি কেটে দেন।

এ বিষয়ে কাঠালিয়া বিদ্যুতের আবাসিক প্রকৌশলী দীপক কুমার মিস্ত্রি বলেন এ নিয়ে আমাকে এল.জি.ই.ডি থেকে কোন কিছু বলা হয়নি। তাই এখনও কোনো সিদ্ধান্ত হয়নি ।