• আজ ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

সিরাজগঞ্জে শিক্ষাবৃত্তি, এককালীন অনুদান, চিকিৎসা ও কন্যা বিবাহ’র অর্থ বিতরণ

| নিউজ রুম এডিটর ৭:১৮ অপরাহ্ণ | ১৮/০১/২০২৩ সারাদেশ

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ সিরাজগঞ্জে বাংলাদেশ অবসর প্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির আয়োজনে শিক্ষাবৃত্তি, এককালীন অনুদান,চিকিৎসা ও কন্যা বিবাহ’র অর্থ ১৩৩ জন সদস্যদের মাঝে বিতরণ করা হয়েছে।

বুধবার (১৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ.কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে উক্ত বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগ সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ তোফাজ্জল হোসেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির চেয়ারম্যান ও সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর মোঃ গোলাম মোস্তফা অনুষ্ঠান সঞ্চালনা করেন সার্বিক দায়িত্বে ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক তফিজ উদ্দিন আহমেদ।

এসময়ে বক্তব্য রাখেন, বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সহ যুগ্ন সম্পাদক মোঃ আনছারুল আলম, কোষাধ্যক্ষ নুর মোহাম্মদ, যুগ্ন কোষাধ্যক্ষ মোঃ আব্দুস ছাত্তার সহ অন্যান্য নেতৃবৃন্দরা।