• আজ ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

ঈদের কেনাকাটা শেষে লাশ হয়ে বাড়ি ফিরলেন বৃদ্ধ

| নিউজ রুম এডিটর ২:০১ অপরাহ্ণ | ২৬/০৬/২০২৩ সারাদেশ

পরিবারের জন্য ঈদের কেনাকাটা শেষে বাড়ির ফেরার পথে ট্রলির ধাক্কায় আইয়ুব আলী (৮০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (২৬ জুন) দুপুর ১টায় মেহেরপুরের গাংনী পৌর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আইয়ুব আলী গাংনী উপজেলার গোপাল নগর গ্রামের বাসিন্দা। তিনি বাজার শেষে ছেলে তৌহিদুল ইসলামের সঙ্গে বাড়ি ফিরছিলেন।

তৌহিদুল ইসলাম জানান, গাংনী শহরে ঈদের কেনাকাটা করে আমি আর বাবা মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলাম। এসময় একটি দ্রতগামী মাটিবহনকারী ট্রাক্টর আমাদের ধাক্কা দিলে বাবা মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়ে আহত হন। স্থানীয়রা আহত আইয়ুব আলীকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের নিহত হওয়ার ঘটনা শুনেছি। ঘটনাস্থলে পুুলিশ পাঠানো হয়েছে এবং মাটিবহনকারী গাড়িটিকে আটকের চেষ্টা চলছে।