• আজ ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 চিত্রনায়ক সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ | এবারের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না: চিফ হুইপ | মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী |

মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে চিলমারীতে দোয়া মাহফিল

| নিউজ রুম এডিটর ৩:২২ অপরাহ্ণ | ১৩/০৭/২০২৩ সারাদেশ

যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কুড়িগ্রামের চিলমারীতে কুরআন তিলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে বৃহস্পতিবার সকালে থানাহাট বাইতুল হক নুরানি ও হাফেজিয়া মাদ্রাসায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে সকাল ৮টা থেকে হাফেজ ছাত্ররা কুরআন খতম করে। পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বাইতুল হক জামে মসজিদের ইমাম মো. শাহাজাহান আলী সবুজ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি সহঅধ্যাপক মো. আব্দুর রহমান রতন, যুগান্তরের চিলমারী উপজেলা প্রতিনিধি সহঅধ্যাপক গোলাম মাহবুব, সাংবাদিক আ. রহিম দুলাল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছাবেদ আলী মণ্ডল, চ্যানেল ৬৯-এর চেয়ারম্যান আলমগীর হোসাইন, চিলমারী সরকারি কলেজের ইংরেজি প্রভাষক জিয়াউর রহমান জিয়া, প্রভাষক আবু রায়হান, মানবজমিন প্রতিনিধি সাওরাত হোসেন সোহেল, খোলা কাগজ প্রতিনিধি আ. লতিফ মেহেদী, বাইতুল হক হাফেজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মো. আবু তাহের, শিক্ষক হাফেজ মো. ইয়ামিন, হাফেজ মো. সিরাজুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী সাজেদুল ইসলাম সাজু প্রমুখ।