• আজ ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 চিত্রনায়ক সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ | এবারের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না: চিফ হুইপ | মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী |

কুড়িগ্রামে ভিক্ষুকদের পুনর্বাসনে সমাজসেবার সহায়ক উপকরণ বিতরণ

| নিউজ রুম এডিটর ৬:২৪ অপরাহ্ণ | ১৩/০৭/২০২৩ সারাদেশ

কুড়িগ্রামে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর এই কর্মসূচির আয়োজন করে।

কুড়িগ্রাম পৌরসভা চত্ত্বরে কুড়িগ্রাম শহর সমাজসেবা কার্যালয়ের বাস্তবায়নাধীন ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ৮জন প্রতিবন্ধী ভিক্ষুককে ব্যবসার জন্য জনপ্রতি ৪১ হাজার ৫’শ টাকার সমপরিমাণ তেল, ডাল, আটা-ময়দা, চিপস সহ নানা পণ্য প্রদান করা হয়। এতে মোট ৩ লাখ ৩২ হাজার টাকা মালামাল ক্রয় করে তা ভিক্ষুকদের মাঝে বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মিনহাজুল ইসলাম, কুড়িগ্রাম পৌরসভার মেয়র কাজিউল ইসলাম, শহর সমাজসেবা অফিসার মো. আবু সুফিয়ান এবং পৌর কাউন্সিলরবৃন্দ।

এ ব্যাপারে কুড়িগ্রাম শহর সমাজসেবা কর্মকর্তা মো. আবু সুফিয়ান বলেন-বর্তমান সরকার উদ্দেশ্য হচ্ছে ভিক্ষুক মুক্ত বাংলাদেশ গড়া। আমরা আশা করি ভিক্ষুকদের পুনর্বাসনের মধ্যদিয়ে কুড়িগ্রামে ভিক্ষাবৃত্তি নির্বাসনে যাবে এবং ভিক্ষুকরা অন্যদশজনের মতো স্বাভাবিক জীবনে ফিরে আসবে।